বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮১k Time View  
  •                                      
                                   
                               
হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে পৃথক তিনটি বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ, নিম্নমানের কসমেটিকস এবং ভারতীয় জিরা। এ সময় একটি মাহিন্দ্র ট্রাকও জব্দ করা হয়েছে।‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

‎দ্বিতীয় অভিযানে একই দিন বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কীটনাশক ও সারের বস্তার মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ এবং নিম্নমানের অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।

এ ছাড়া, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল ও ব্যবহৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102