সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬k Time View  
  •                                      
                                   
                               
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৩৫ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট-চট্টগ্রাম মহাসড়কে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের বিসম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন (৩০), সিলেটের শাহপরান থানার বালুচর গ্রামের মো. জাহাঙ্গীর (৩৪), ভোলার লালমোহন উপজেলার ইলিশাকান্দি গ্রামের ট্রাকচালক জুয়েল বেপারী (৩২) এবং তাঁর সহকারী মো. আল-আমিন (৩০)।

‎পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা একটি সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে প্রথমে এর উপরিভাগে খালি কার্টুন দেখা যায়। তবে সন্দেহের কারণে আরও তল্লাশি চালানো হলে ভেতরে মুরগির খাবারের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফুসকা পাওয়া যায়।তল্লাশি শেষে ৩৫টি বস্তা থেকে প্রায় ৩৫ মণ ফুসকা জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102