শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

Coder Boss
                                             
  •   Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৫৪k Time View  
  •                                      
                                   
                               

 

মো: শামীম আহমেদ:

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ২২/০৩/২৫ খ্রি. তারিখ ১৭.৫০ ঘটিকায় সাভার থানাধীন ফুলবাড়ীয়া শোভাপুরস্থ নগরচর এলাকা হইতে আসামী ১। মোঃ শামীম আহম্মেদ (৩৮), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ সাহিদা বেগম, সাং-রাজফুলবাড়ীয়া শোভাপুর নগরচর, থানা-সাভার, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তাহার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102