বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

‎শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮k Time View  
  •                                      
                                   
                               
‎শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ
‎শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ

‎‎সিলেটে এক শ্রমিককে মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে শুক্রবার সকাল থেকে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।‎পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী তোলা নিয়ে হানিফ পরিবহন-এর একটি বাসের স্টাফদের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন-এর স্টাফদের কথা-কাটাকাটি হয়।

পরে বাসটি সিলেটে পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন।‎ঘটনার পর শ্রমিকেরা প্রতিবাদে হবিগঞ্জ থেকে সিলেট, শ্রীমঙ্গল, মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন। বাস চলাচল বন্ধ থাকায় সকালে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বিকেল পর্যন্ত বাস না পেয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকেন।

‎এদিকে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক করতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে।সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘সিলেটের মালিক সমিতি প্রায়ই টার্মিনালের প্রবেশমুখ বন্ধ করে এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102